২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ৩০ জন অপহৃত, ভাইস প্রেসিডেন্টের গাড়ি বহরে হামলা

বাগদাদের শিল্পাঞ্চল থেকে বন্দুকধারীরা বৃহস্পতিবার ৩০ ইরাকিকে অপহরণ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

একই দিন হামলা হয়েছে ইরাকের ভাইস প্রেসিডেন্টের গাড়ি বহরেও।

পুলিশের একটি সূত্র জানায়, বন্দুকধারীরা পুলিশের পোশাক পরে সিনাক এলাকায় এসে ৩০ জনকে ধরে নিয়ে যায়। তারা ১০টি গাড়ি ও তিনটি ট্রাক নিয়ে হানা দেয়। গাড়িগুলো দেখতে পুলিশের গাড়ির মতোই ছিল। অপহৃতরা গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করত।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাগদাদের রাস্তায় ভাইস প্রেসিডেন্ট আবদেল আবদুল মাহদির গাড়ি বহরে হামলা চালায় বন্দুকধারীরা। আবদুল মাহদি তখন গাড়িতেই ছিলেন। তবে হামলায় কারো কোনো ক্ষতি হয়নি।