গরিবের ঘোড়া রোগ!
সাবেক প্রেসিডেন্টদের জন্য আকর্ষণীয় একটি আইন বুধবার পাস করেছে জাম্বিয়ার পার্লামেন্ট।
নতুন আইনের আওতায় সে দেশের সাবেক সব প্রেসিডেন্ট বছরে একবার দেশের বাইরে সরকারি খরচে প্রমোদ ভবনে যেতে পারবেন। শুধু তাই নয়, সঙ্গে পাবেন ড্রাইভারসহ তিনটি গাড়ি ও জ্বালানি, কর্মচারী, আর হাত খরচ বাবদ দুই হাজার ডলার। এ সুবিধা তারা ভোগ করতে পারবেন আজীবন।
তবে সামরিক অভ্যূত্থানে উৎখাত কোনো প্রেসিডেন্ট নতুন আইনের সুবিধা ভোগ করতে পারবেন কি না, তা স্পষ্ট নয়।
বিশ্বের সবচেয়ে গরিব দেশ হিসেবে বিবেচিত জাম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট জাহবা জাম্মেহও এক জন সেনা নায়ক। অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর গত সে্েটম্বরে তিনি তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।
