২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে ৪ পুলিশ নিহত

মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছে চার পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

প্রায় আড়াই শ’ মাওবাদী গেরিলা বুধবার সকালে রাজ্যের একটি শরণার্থী শিবিরে হামলা চালাতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।

রাজধানী রায়পুর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণে দান্তেওয়াদা জেলায় বনের ভেতরে ওই শরণার্থী শিবিরের বাইরে পুলিশের সাথে মাওবাদীদের ব্যাপক সংঘর্ষ হয়। নিহত চার পুলিশের মধ্যে একজন কনস্টেবল এবং তিনজন বিশেষ পুলিশ বাহিনীর সদস্য।

মাওবাদী বিদ্রোহীদের গতিবিধি ও কর্মকান্ডের ওপর নজর রাখতে এবং মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে পুলিশকে সাহায্য-সহযোগিতা করার জন্য এই বিশেষ পুলিশ বাহিনীর সদস্যদের নিযুক্ত করা হয় বলে জানা গেছে।

দান্তেওয়াদা জেলা মাওবাদী গেরিলাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।