২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্টের প্রতি আনান: একলা চলার কূটনীতি বাদ দিন

জাতিসংঘের মহাসচিব কোফি আনান যুক্তরাষ্ট্রের প্রতি একলা চলার কূটনীতি পরিহার এবং ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’-এর নামে মানবাধিকার লঙ্ঘন না করার আহবান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নামে স্থাপিত একটি লাইব্রেরিতে সোমবার এক বক্তৃতায় তিনি বলেন, “বিশ্বের অন্য সব মানুষের মতো আমেরিকানদেরও এখন আগের যে কোন সময়ের চেয়ে এমন একটি কার্যকর বিশ্ব ব্যবস্থা দরকার যার মাধ্যমে মানবজাতি সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। এরকম একটি ব্যবস্থা গড়ে তুলতে আজ খুব দরকার ট্রুম্যানদের মতো দূরদর্শী আমেরিকান নেতার।”

তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র গা বাঁচিয়ে চললে আমাদের বিশ্বসংস্থাগুলোর উদ্দেশ্যপুরণ অনেকাংশই হবে না। আর যদি দেশটি পুরোপুরি যুক্ত হয় তবে সৃষ্টি হবে অমিত সম্ভাবনা’।

বহুপক্ষীয় ব্যবস্থা গড়ে তুলতে গত শতাব্দীতে আমেরিকানরা অনেক কিছু করেছে, প্রতিষ্ঠা হয়েছে জাতিসংঘের–এই প্রশংসা করার পর আনান প্রশ্ন করেন, “আজ কেন কম করার দরকার পড়ল আপানাদের। ৬০ বছর পর বিশ্বসংস্থারও কি প্রয়োজন কমে গেছে আপনাদের।”

প্রায় ১০ বছর জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার পর আনান এই মাসের শেষে দক্ষিণ কোরিয়ার বান কি মুনের হাতে দায়িত্ব তুলে দিয়ে বিদায় নেবেন। হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ইন ইনডিপেনডেনস’এ দেওয়া বক্তৃতায় ট্রুম্যানেরও ভূয়সী প্রশংসা করেন আনান । ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান।