২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া নিয়ে ৬ জাতি আলোচনা ১৮ ডিসেম্বর পুনরায় শুরু

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ছয় জাতি আলোচনা ১৮ ডিসেম্বর পুনরায় শুরু হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার করে ছয় জাতি আলোচনার পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্ব ১৮ ডিসেম্বর বেইজিংয়ে শুরুর সিদ্ধান্ত হয়।

উত্তর কোরিয়ার অনমনীয় মনোভাবের কারণে এক বছরেরও বেশি সময় আগে ছয় জাতি আলোচনা বন্ধ হয়ে যায়। গত ৯ অক্টোবরে পরমাণু পরীক্ষা চালানোর পর থেকে আলোচনায় ফিরে আসতে দেশটির ওপর নানামুখী চাপ দেয়া হচ্ছিল।