বাগদাদে ৩ মার্কিন সেনা নিহত
বাগদাদে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে রোববার তিন জন মার্কিন সেনা নিহত হয়েছে।
সোমবার মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাগদাদের উত্তরাঞ্চলে রাতে টহল দেওয়ার সময় ওই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো দুই জন সেনা।
