তেহরানে বিশ্ববিদ্যালয়ে আহমাদিনেজাদের বিরুদ্ধে বিক্ষোভ
তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের সোমবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বক্তব্য রাখার সময় বেশ কিছু ছাত্র ক্যাম্পাসে তার ছবি পোড়ায় এবং পটকা ফাটিয়ে বিক্ষোভ করে।
এই বিক্ষোভ সত্ত্বেও প্রেসিডেন্ট তার ভাষণ শেষ করেন।
২০০৫ সালের জুনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বিরুদ্ধে এটাই ছাত্রদের এ ধরনের প্রথম বিক্ষোভ। তবে প্রেসিডেন্টের দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, আহামাদিনেজাদ অবিচল থেকে তার বক্তৃতা শেষ করেছেন।
