২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিস্ফোরণে ভবন ধস

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ারবাকির এলাকায় সোমবার বিস্ফোরণে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানা না গেলেও ধ্বংস¯তূপের নিচে কয়েক ডজন লোক আটকা পড়েছে। ভবনটি সামরিক বাহিনী ব্যবহার করত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

উদ্ধারকর্মীরা রয়টার্সকে জানায়, বিস্ফোরণে প্রায় পুরো ভবনটিই ধসে পড়ে। কেন্দ্রীয় তাপ নিয়ন্ত্রক ব্যবস্থায় সমস্যা থেকে বিস্ফোরণটি ঘটে বলে তাদের ধারণা। রয়টার্সের রিপোর্টার জানিয়েছেন, তিনি ধ্বংস¯তূপের নিচ থেকে দুই জনকে জীবিত উদ্ধার করতে দেখেছেন।

বিস্ফোরণ সম্পর্কে সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

তুরস্কের ওই অঞ্চলটি কুর্দি অধ্যুষিত। তুরস্ক সরকার বলছে, স্বাধীনতার দাবিতে আন্দোলনরত কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত সেখানে সহিংসতায় ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।