২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত

কাশ্মিরে শনিবার সেনাবাহিনীর গুলিতে এক জন বিদ্রোহী নেতা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

পুলিশ জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনা সদস্য ও এক গ্রামবাসীও নিহত হয়। শ্রীনগরের দক্ষিণে পুঁচ জেলায় মেনদাহর এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটিতে সেনা সদস্যরা অভিযান চালাতে গেলে ওই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ কর্মকর্তা এস বি ভাইদ দাবি করেছেন, নিহত ব্যক্তি লস্কর ই তৈয়্যেবার জেলা কমান্ডার আবু সোহাইল।

সাম্প্রতিক সময়ে কাশ্মিরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘাত বেশ বেড়ে গেছে। পৃথক সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় সেনা অভিযানে পাঁচ জন বিদ্রোহী নিহত হয়।