২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের হাত্ফ-৩ গজনভি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্বপ্ল পাল্লার ‘হাত্ফ-৩ গজনভি’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 02:39 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় শনিবার।

সেনাবাহিনী সূত্র জানায়, কয়েক সপ্তাহের তারা এনিয়ে তৃতীয়বার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল।

হাত্ফ সিরিজের ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইসলামে ইতিহাসখ্যাত এক তরবারির নামে।

চিরপ্রতিদ্বন্দী ভারত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর ১৯৯৮ সালে পাকিস্তানও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।