২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজির কমনওয়েলথ সদস্যপদ স্থগিত

সামরিক অভ্যূত্থানের ঘটনায় ফিজির কমনওয়েলথ সদস্যপদ স্থগিত করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সংস্থার মহাসচিব ডন ম্যাককিনন শুক্রবার এ ঘোষণা দেন।

ডন ম্যাককিনন বলেন, সামরিক অভ্যূত্থানের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ফিজির সদস্যপদ স্থগিত করা হলো।

এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মঙ্গলবার ফিজির ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান ফ্রাঙ্ক বাইনিমারমা।

বুধবার জরুরি অবস্থা জারি করে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর চিকিৎসক জনা বেরাভিলালা সেনিলাগাকালিকে নিয়োগ দেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লাইসেনিয়া কারাসেকে রাজধানী সুভার বাইরে পাঠিয়ে দেওয়া হয়।