২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারেল প্রতি তেলের দাম ৬০ ডলার গ্রহণযোগ্য: সৌদি আরব

ব্যারেল প্রতি ৬০ ডলার তেলের দামকে গ্রহণযোগ্য মনে করে সৌদি আরব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত যুবরাজ তুর্কি আল-ফয়সাল বৃহস্পতিবার বলেন, “অশোধিত তেলের একটি সন্তোষজনক দাম হিসেবে ৬০ ডলার ঠিক আছে।”

তিনি আরও জানান, এর কোন নাটকীয় হ্্রাস-বৃদ্ধির বিরোধী তার দেশ।

যুবরাজ ফয়সাল বলেন, “উৎপাদক ও ভোক্তাদের স্বার্থে সবসময়ই তেলের দামের ধীরগতির হ্্রাস-বৃদ্ধির পক্ষে সৌদি আরব।”

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “আকস্মিকভাবে তেলের দাম বৃদ্ধি কিংবা হ্রাস আমরা সমর্থন করি না। সবসময়ই আমাদের নীতি হল ধারাবাহিক হ্্রাস-বৃদ্ধি।”

তেলের দাম কমা-বাড়ার ক্ষেত্রে উৎপাদক এবং ভোক্তার মধ্যে একটি ভারসাম্য থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সৌদি আরবের অবস্থান হল বাজারে তেলের দাম বাড়াতে হলে তা অবশ্যই ভোক্তাদের সামর্থ্যরে মধ্যে হতে হবে।

সৌদি তেলমন্ত্রী আলী আল-নাইমির কথা উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রী প্রকাশ্যেই বলেছেন যে ব্যারেল প্রতি ৬০ ডলার তেলের দাম মেনে নেব আমরা।”

১৪ ডিসেম্বর নাইজেরিয়ার রাজধানী আবুজায় ওপেকের বৈঠক সামনে রেখে কয়েকদিন আগে সৌদি তেলমন্ত্রী এ ঘোষণা দেন।