২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিতে নির্বাচন দুই বছর পরে

ফিজির সামরিক জান্তার নিয়োগ করা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী জনা বেরাভিলালা সেনিলাগাকালি বৃহস্পতিবার বলেছেন, নির্বাচন করতে আরো দুই বছর লেগে যেতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এছাড়া সামরিক অভ্যুত্থানের পর সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। তিনি বলেন, এ জন্য ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং চীনের কাছে সমর্থন চাওয়া হবে।

অস্ট্রেলিয়া বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে সেনিলাগাকালি বলেন, “সেনাবাহিনী প্রধান আমাকে যে আদেশ দিয়েছেন আমি তাই পালন করেছি। এছাড়া, বিকল্প কোন পথ আমার সামনে খোলা ছিল না।”

অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী লাইসেনিয়া কারাসেকে ক্ষমতাচ্যুত করায় দেশটিতে জনরোষ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে সেনাবাহিনী ত্যাগ করার জন্যও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

এদিকে ফিজির সেনাপ্রধান ফ্রাঙ্ক বাইনিমারামা বলেছেন, যে কোন ধরনের বিদ্রোহ দমনে শক্তি প্রয়োগে তার বাহিনী প্রস্তুত।