২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিতে যে কোন সময় জরুরি অবস্থা

রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের পর ফিজিতে যে কোন সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে। বুধবার ফিজি রেডিও এ খবর দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মঙ্গলবার সন্ধ্যায় এক সামরিক অভুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে ফিজির সেনাপ্রধান ফ্রাঙ্ক বাইনিমারামা।

জরুরি অবস্থার মধ্যে থাকবে রাজধানী সুভাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা, সামরিক বাহিনীর সান্ধ্য আইন জারি করার এখতিয়ার এবং যে কোনো সময় রিজার্ভ বা সংরক্ষিত সৈন্যদের ব্যারাকে তলব করার ক্ষমতা।

সেনাবাহিনীর প্রধান কমান্ডার ফ্রাঙ্ক বাইনিমারামা প্রায় একবছর ধরে প্রধানমন্ত্রী লাইসিনিয়া কারাসেকে অপসারণের হুমকি দিয়ে আসছিলেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী দুর্নীতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এছাড়া, ২০০০ সালের অভ্যুত্থানকারীদের প্রতি কারাসে সরকার যথেষ্ট নমনীয়-এটাও ছিল বাইনিমারামার অভিযোগ।

গত ২০ বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো অভ্যুত্থানের ঘটনা ঘটলো এই দ্বীপরাষ্ট্রটিতে।