২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা সাক্ষ্যের জন্য ক্ষমা চাইলেন জাহিরা

শপথভঙ্গ করে বারবার মিথ্যা বলার দায়ে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছেন ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম সাক্ষী জাহিরা শেখ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দাঙ্গার সময় উন্মত্ত হিন্দু জনতা জাহিরাদের পরিবারের একটি বেকারি দোকানে আগুন ধরিয়ে দিলে ১৪ জন পুড়ে মারা যায়।

বিভিন্ন আদালতে দেওয়া জাহিরা শেখের সাক্ষ্যে অমিল রয়েছে এই অভিযোগে মার্চে একটি আদালত তাকে এক বছরের কারাদণ্ডে দন্ডিত করে। তবে অনেকে বলে আসছেন, হিন্দু গোষ্ঠীগুলো দাঙ্গার সময়কার প্রকৃত ঘটনা প্রকাশ না করতে অবিরাম চাপ দিয়ে গেছে জাহিরাকে।

মুম্বাই কারাগারে বন্দি জাহিরা শেখ মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে তার কারাদন্ডের মেয়াদ কমানোর আবেদন জানান। এছাড়া, আদালত অবমাননা এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার কারণে ৫০ হাজার রুপি অর্থদণ্ড থেকেও রেহাই দেওয়ার আবেদন করেছেন তিনি।