২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিতে আবারও সামরিক অভ্যুত্থান

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মঙ্গলবার ফিজির ক্ষমতা দখল করেছেন দেশটির সেনাপ্রধান কমোডোর ফ্রাঙ্ক বাইনিমারমা। জাতীয়ভাবে প্রচারিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ এবং প্রধানমন্ত্রী লাইসেনিয়া কারাসে-কে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মঙ্গলবার সন্ধ্যায় এ অভ্যুত্থধানের আগে থেকেই প্রধানমন্ত্রী কারাসেকে গৃহবন্দী করে রেখেছিল সেনাবাহিনী। ভারী অস্ত্রশস্ত্র ও সাঁজোয়ো যান নিয়ে রেডিও, টেলিভিশন এবং পুলিশ হেড কোয়ার্টারসহ দেশটির সব গুরুত্বপূর্ণ অফিস আদালত ও স্থাপনা দখল করে নিয়েছে সেনাবাহিনী। প্রতিবেশী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ আন্তর্জাতিক মহল এ সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।

সংবাদ সম্মেলনে বাইনিমারমা বলেন, আজ সন্ধ্যা ছয়টা থেকে ফিজির সরকার ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী। তিনি দাবি করেন, অচলাবস্থা নিরসনে আইনের আওতাতেই এ ক্ষমতাগ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

বাইনিমারমা তারা, একজন অন্তবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর তিনি পার্লামেন্ট ভেঙ্গে দেবেন। আগামী সপ্তাহে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এরপর ফিজির ‘গ্রেট কাউন্সিল অফ চিফস’ এর সভা ডেকে প্রেসিডেন্ট রাতু জোসেফা ইলোইলোকে পুনঃনিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানানো হবে। প্রেসিডেন্ট ইলোইলো তখন নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি অন্তবর্তী সরকার গঠন করবেন।

এর আগে প্রধানমন্ত্রী লাইসিনিয়া কারাসে তাকে গৃহবন্দী করে রাখার খবর জানিয়ে বলেন কোন অবস্থাতেই পদত্যাগ করবেন না তিনি। প্রেসিডেন্ট ইলোইলোও সেনাপ্রধানের কর্মকান্ডকে সমর্থন না করার কথা জানান মিডিয়াকে।

সেনাপ্রধান বাইনিমারমা অভিযোগ করে আসছেন যে, কারাসের সরকার দুর্নীতিগ্রস্থ এবং ২০০০ সালের সর্বশেষ অভ্যুত্থানের জন্য দায়ী ব্যাক্তিদের প্রতি নমনীয় আচরণ করে আসছে। তার দাবি এ অবস্থায় কারাসে নিজে থেকে পদত্যাগ করুক কিংবা প্রেসিডেন্ট ইলোইলো তাকে বরখাস্থ করুক। কিন্তু দুটির একটিও না হওয়ায় অব্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করলেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেছেন, ফিজিতে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মঙ্গলবার সকালে তাকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কারাসে। কিন্তু ফিজিতে এমন হস্তক্ষেপ অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী বলে তিনি তাতে সায় দেয়নি। ফিজিতে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিক এবং আন্তর্জাতিক পর্যটকদের নিরাপত্তা দিতে এবং পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে তিনটি অস্ট্রেলীয় যুদ্ধ জাহাজ এখন ফিজির দিকে যাত্রা করেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ফিজির সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে দেশটির সঙ্গে নিরাপত্তা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন। ফিজির কমনওয়েলথ সদস্যপদ বাতিল এবং সাউথ প্যাসিফিক ফোরাম থেকে দেশটিকে বহিস্কার করার সম্ভাবনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডাউনার।

গত ২০ বছরে এ নিয়ে চতুর্থবার সামরিক অভ্যুত্থান ঘটল ফিজিতে।