২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু ইস্যুতে মাথা নোয়াবে না ইরান

পরমাণু প্রযুক্তি অর্জনে ইরানের অধিকার ছেড়ে দিতে হবে-এমন কোন চাপের কাছে মাথা নোয়াবে না ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Dec 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

পরমাণু বিষয়ে ইরানের শীর্ষ আলোচক আলি লারিজানি মঙ্গলবার দুবাইয়ে এক আঞ্চলিক সম্মেলনে একথা বলেন।

সম্মেলনে লারিজানি বলেন, ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় না। কিন্তু পরমাণু প্রযুক্তি অর্জনে ন্যায্য অধিকারের প্রশ্নে তারা কোন ছাড় দেবে না।

একইদিনে প্যারিসে ছয় বিশ্বশক্তির উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেছেন ইরানের ওপর নিরাপত্তা পরিষদের সম্ভাব্য অবরোধ আরোপের বিষয়ে আলোচনা করতে। এই দেশগুলো হচ্ছে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি।

নিরাপত্তা পরিষদের বেঁেধ দেওয়া ৩১ অগাস্ট সময়সীমার মধ্যে পরমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণা না দেওয়ায় ইরানের ওপর অবরোধ আরোপ করতে চাইছে তারা। কিন্তু এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থার বিপক্ষে রাশিয়া এবং চীন।

ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমাগত বিরোধ বাড়ছে রাশিয়ার।