২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহারে গাড়িবোমা ও গোলাগুলিতে নিহত ৮

কান্দাহারে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে রোববার কমপক্ষে আট জন নিহত হয়েছে। এদিকে একই প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তালেবানরা দাবি করেছে, তাদের গুলিতেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Dec 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

কান্দাহারে ন্যাটো বাহিনীর একটি ঘাঁটির কাছে সেনাদের লক্ষ করে গাড়ি বোমা হামলা হয়। এতে তিন আফগান পথচারী নিহত হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে সেনা-বিদ্রোহী গোলাগুলিতে আরো পাঁচ জন নিহত হয়েছে বলে পুলিশ জানায়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি বলেন, কান্দাহারের প্রত্যন্ত অঞ্চলে মার্কিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। তবে এর সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল বলে তিনি জানান। তালেবানদের দাবি প্রসঙ্গে জেমারাই বলেন, এটা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ন্যাটোর এক জন মুখাপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটি উদ্ধারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।