২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে পিনোশে

হৃদরোগে আক্রান্ত হওয়ায় রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছে চিলির সাবেক একনায়ক অগুস্তো পিনোশেকে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

গুরুতর অসুস্থ অবস্থায় পিনোশেকে সান্তিয়াগোর সামরিক হাসপাতালে নেয়া হলেও এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। গত ২৫ নভেম্বর ৯১ তম জন্মবার্ষিকী পালন করেন এ সাবেক একনায়ক। জন্মদিনে এক বিবৃতিতে ১৯৭৩ সালে সামরিক অভ্যূত্থানের দায়িত্ব স্বীকার করেন তিনি। তবে পিনোশে বলেন, তার উদ্দেশ্য ছিল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ তিনি মাতৃভূমিকে ভালবাসেন।

পিনোশের হয়ে তার স্ত্রী লুসিয়া ওই বিবৃতিটি পাঠ করেন। গত এক বছর ধরেই পিনোশের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না।

দীর্ঘ শাসনকালে বিরোধীদের প্রতি দমন নির্যাতনের বহু অভিযোগে মামলার সম্মুখীন এখন পিনোশে। বেশ কয়েকবার গ্রেফতারও করা হয় তাকে। গত অক্টোবরে তাকে গৃহবন্দি করার আদেশ দেন আদালত। পরে অবশ্য শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নভেম্বরে তার জামিন মঞ্জুর করা হয়।