২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেনের ওপর সেতু ধসে নিহত ৩৩

ভারতের বিহার রাজ্যে শনিবার যাত্রীবাহী ট্রেনের ওপর সেতু ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আহতের সংখ্যা ১৫। আহতদের মধ্যে দুই শিশুসহ নয়জন মহিলা রয়েছেন।

বিহারের ভাগলপুর রেলওয়ে স্টেশনের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

ভাগলপুর পুলিশ জানিয়েছে, ১৫০ বছরের পুরানো সেতুটি চলন্ত ট্রেনটির একটি বগির ওপর ধসে পড়লে আটকা পড়েন ৭০ জন যাত্রী। পরে উদ্ধারকর্মীরা বগি থেকে ৩৩ টি মৃতদেহ উদ্ধার করে। পুরনো ওই সেতুটি ভেঙ্গে ফেলার কাজ চলছিল।

বগিটিতে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা রাকেশ মিশ্র। ভারতের রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব জানান, সেতুটি ভেঙ্গে ফেলার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির বিরূদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে।

এদিকে, শনিবার হিমাচল প্রদেশের সিমলার কাছে পাহাড়ি পথে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পাশের গভীর গিরিখাতে পড়ে গেলে ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়। সিনিয়র পুলিশ কর্মকর্তা রুপিন্দর কুমার এ খবর জানান।