২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪৩

কয়েক মিনিটের ব্যবধানে তিনটি গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদে শনিবার অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৯১ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বাগদাদের কেন্দ্রস্থলে শিয়া অধ্যুষিত এলাকায় গাড়ি বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। এক জন প্রত্যক্ষদর্শী জানান, বাগদাদের কেন্দ্রস্থলে সদরিয়া এলাকার কাঁচা বাজারে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণ তিনি দেখেছেন। সেখানে হতাহতের সংখ্যা তিনি নিশ্চিত করে না বলতে পারলেও তাতে অনেকেই নিহত হতে পারেন বলে তিনি জানান। এছাড়া এর আগে কাছেই একটি বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পান।

তিনি বলেন, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং অনেকে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে এদিক সেদিক ছুটতে থাকে।