ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮
বাগদাদের দক্ষিণে ব্যস্ততম একটি বাস স্টেশনে পথচারীদের ওপর ট্রাক তুলে দিয়েছে এক চালক। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৮ জন। শনিবার উইদা শহরে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, এটি নিছক একটি দুর্ঘটনা। তবে পালিয়ে যাওয়া ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই ঘটনায় আহত আট জনের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
