বিহারে ট্রেনের ওপর সেতু ধসে নিহত ৫
ভারতের বিহারে দেড়শ’ বছর পুরনো সেতু শনিবার একটি ট্রেনের ওপর ধসে পড়েছে। এতে নিহত হয়েছে পাঁচজন। অনেকেই ট্রেনের ভেতর আটকা পড়েছেন। ভাগলপুর রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
রাঁচি, ভারত, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জবঁঃবৎং)-
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রাকেশ মিশ্র বলেন, পরিত্যক্ত সেতুটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিচ দিয়ে চলন্ত ট্রেনটির ওপর ভেঙ্গে পড়ে।
রেল মন্ত্রী লালু প্রসাদ যাদব বলেছেন, এ ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। গুরুতর আহত আরো ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।
ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা চলছে। এখন সেতুচাপা পড়া বগিতে ১৩ জন আটকে রয়েছেন বলে রেল কর্মকর্তারা জানান।
