২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরে খেলে কম খাওয়া হয়!

তিরিক্ত ওজন নিয়ে যারা বিব্রত অথচ কোনভাবেই খাবার খাওয়া নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের জন্য একটি উপায় বাৎলে দিয়েছেন বিজ্ঞানীরা। আর তা হল ধীরে ধীরে খাবার খাওয়া। এতে করে খাবার কম খাওয়া হবে পাশাপাশি তৃপ্তিও পাওয়া যাবে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

কিংস্টনের রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ড. ক্যাথলিন মেলানসন এবং তার সহযোগীরা গবেষণা করে বের করেছেন এই চমকপ্রদ তথ্য। ধীরে ধীরে খেলে ক্ষুধা নষ্ট হয়ে যায়Ñপ্রচলিত এ ধারণার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা না পেয়ে মেলানসন এ গবেষণা পরিচালনার সিদ্ধান্ত নেন।

৩০জন মহিলার উপর দুই পর্যায়ে এই গবেষণা চালানো হয়। প্রথমবার সকালে তাদেরকে ৪০০ ক্যালরির সমান নাস্তা দেওয়া হয়। এরপর চার ঘন্টা আর কিছু খেতে দেওয়া হয়নি। তারপর তাদেরকে টমেটো ও সবজির একটি আইটেম এবং সাথে একটি বড় চামচ দেওয়া দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তা খেতে বলা হয়। দ্বিতীয় পর্যায়ে, তাদেরকে ছোট চামচ দেওয়া হয় এবং খাবার প্রতিবার মুখে পোরার পর ধীরে ধীরে ১৫-২০ বার চিবিয়ে খেতে বলা হয় একই খাবার। দেখা যায়, দ্রুত খাওয়ার সময় নয় মিনিটে গড়ে ৬৪৬ ক্যালরি গ্রহণ করেন ওই মহিলারা। অন্যদিকে ধীরে ধীরে খাওয়ার সময় ২৯ মিনিটে তারা গড়ে ৫৭৯ ক্যালরি গ্রহণ করেন।

নর্থ আমেরিকান অ্যাসোসিয়েসন ফর দ্যা স্টাডি অব ওবেসিটির সভায় পেশ করা হয়েছে এই রিপোর্ট। এতে আরো বলা হয়, ধীরে ধীরে খেলেও ঠিকই তাদের ক্ষুধা মিটেছিল এবং যথেষ্ট তৃপ্তিও পেয়েছিলেন তারা।

এ গবেষণা থেকে মেলানসনের সিদ্ধান্ত হচ্ছে, ধীরে ধীরে খাবার খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি বলেন, যারা তিনবার ধীরে ধীরে খাবার গ্রহণ করেন, দ্রুত খাবারগ্রহণকারীদের চেয়ে তাদের ২১০ ক্যালরি কম যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।