২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ট্রোর সুস্থ হয়ে উঠছেন: ভাইস প্রেসিডেন্ট

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো সুস্থ’ হয়ে উঠছেন এবং তিনি দেশের নেতৃত্ব দিয়ে যাবেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট কার্লোস লাগে শুক্রবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 03:14 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

অসুস্থতার কারনে ৮০ তম জন্মবার্ষিকীর শেষপর্বের অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি ক্যাস্ট্রো। শুক্রবার হাভানার কার্ল মার্কস থিয়েটারে এক অনুষ্ঠানে কার্লোস লাগে বলেন, ‘ফিদেল সুস্থ হয়ে উঠছেন। আমাদের মাঝে শিগগিরই তিনি ফিরে আসবেন এবং দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন।’

ক্যাস্ট্রো তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার কোনটাতেই যোগ দিতে পারেননি। গত মঙ্গলবার জন্মদিনের উৎসব শুরুর অনুষ্ঠানে এক বিবৃতির মাধ্যমে তিনি ক্যাস্ট্রো জানান, ‘তিনি এখনো এ ধরণের অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো সুস্থ নন বলে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন।’ তবে সপ্তাহব্যাপী উৎসবের শেষ অনুষ্ঠান এবং কিউবার বিপ্লবের ৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে শনিবার রাজধানীর প্রধান স্কয়ারে আয়োজিত সেনাবাহিনীর প্যারেডে তাঁকে দেখা যেতে পারে বলে অনেকে আশা করছেন।

‘ক্যাস্ট্রো ফিরে আসছেন’Ñএ কথা বার বারই বলছেন কিউবার কর্মকর্তারা। তবে বেশিরভাগ বিশ্লেষকেরই ধারণা, ক্যাস্ট্রো রাজনীতিতে ফিরলেও সেটা হবে শুধু নামমাত্র ফেরা।

লাগে বলেন, ‘কিউবা আর সমাজতন্ত্র অবিচ্ছেদ্য। এখানে কোন উত্তরাধিকার নেই। আরেকজন ক্যাস্ট্রো কখনোই পাওয়া যাবে না। কেউ তার মতো হতে পারবে না। তাকে কেবল অনুসরণই করা যাবে।’

ক্যাস্ট্রোর ভাই রাউল শুক্রবারের অনুষ্ঠানে যোগ দিলেও কোন বক্তব্য দেননি। ওই অনুষ্ঠানে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওরটেগা, হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভালসহ অনেক বিদেশী নেতা ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই অস্ত্রোপচারের পর ক্যাস্ট্রো তার ভাই প্রতিরক্ষামন্ত্রী রাওল ক্যাস্ট্রোর হাতে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি। ১৩ আগস্ট তিনি ৮০ বছরে পা দিলেও অসুস্থতার জন্য তার জন্মদিনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।