২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিমান হামলায় শিশু-নারীসহ নিহত ৮

ইরাকে মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছে। শনিবার রাতে বাগদাদের পশ্চিমে বিদেশি জঙ্গিদের একটি আস্তানায় ওই বিমান হামলা চালানো হয়। এতে পাঁচ জঙ্গি, দুই নারী ও এক শিশু নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Dec 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তবে স্থানীয় অধিবাসীরা পশ্চিম আনবার প্রদেশে আল-লিহাব নামের গ্রামটিতে ওই বিমান হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৪ জন বলে দাবি করেছে । হামলায় বেশকিছু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন তারা।

মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয় আল-লিহাব গ্রামের ওই ভবনটিতে আস্তানা গেড়ে বিদেশী জঙ্গিরা তৎপরতা চালাচ্ছিল এমন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিমান হামলা চালানো হয়েছে। হামলার সময় পদাতিক বাহিনীর অভিযানে আরো ১ জঙ্গি নিহত এবং ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানায় তারা।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং ইরাক সরকারের বিরুদ্ধে সুন্নি গেরিলাদের অন্যতম শক্তিশালী ঘাঁটি এই আনবার প্রদেশ। গত সপ্তাহে জঙ্গিদের সঙ্গে মার্কিন বাহিনীর তুমুল লড়াইয়ে সেখানে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।