২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজ ও রসুন ক্যান্সারের ঝুঁকি কমায়

যারা দৈনন্দিন খাবার তালিকায় বেশিমাত্রায় পেঁয়াজ ও রসুন রাখেন, তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কম। বিশেষ করে, কোলন, ডিম্বাশয় এবং গলার ক্যান্সার থেকে তারা অনেকাটাই রেহাই পেতে পারেন। নতুন একটি গবেষণা থেকে জানা গেছে এ তথ্য।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ক্যান্সারের সাথে পেঁয়াজ ও রসুনের সম্পর্ক নিয়ে ইতালি এবং সুইজারল্যান্ডভিত্তিক আটটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে মার্কিন গবেষকরা তাদের প্রতিবেদনে বলেন, অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা প্রতিদিনের খাবারের সঙ্গে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ ও রসুন খান তাদের ক্ষেত্রে কোলন, ডিম্বাশয় এবং গলার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁিক অনেক কমে যায়।

ক্লিনিক্যাল নিউট্রিশন নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি। অতীতে চীনে চালানো বেশ কয়েকটি গবেষণা ফলাফলের সঙ্গে এই নতুন এই গবেষণা ফলাফলের বেশ মিল রয়েছে। তবে পশ্চিমি দেশের মানুষদের ক্ষেত্রে পেঁয়াজ-রসুনের প্রভাব আলাদা কিনা তা স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে।

চীনের মানুষের খাদ্যাভাস অনেক আলাদা। চীনারা রসুন খেতে বেশি পছন্দ করে। আর তাদের এই পছন্দ যে উপকারী এই গবেষণাই বলে দিচ্ছে। গবেষক দলটির নেতৃত্ব দিয়েছেন ইতালির মিলানের মারিয়ো নাগ্রি ইন্সটিটিউট অব ফার্মাকোলোজিক রিসার্চের ড. শার্লোটা জিলোনি। পশ্চিমা দুনিয়ার মানুষেরা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন ও পেঁয়াজের সমাহার বাড়িয়ে তুলবেন বলে আশা করছেন তিনি।