২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অনলাইন সিস্টেমে আল কায়দা হামলার আশঙ্কা

স্টক এক্সচেঞ্জ ও ব্যাংকগুলোর অনলাইন সিস্টেমে আল কায়দা আঘাত হানতে পারে এমন আশঙ্কায় দেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Dec 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আশঙ্কা রয়েছে আল কায়দা যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ডাটাবেস ধ্বংস করে দিতে পারে। তাই শুক্রবার থেকে পুরো ডিসেম্বর মাসই সতর্ক থাকতে বলা হয়েছে।

ওই সূত্র আরো জানায়, “আনহায়ার আল ডলার” নামে অপরিচিত একটি গ্রুপ এ হুমকি দিয়েছে। গ্রুপটি বলেছে, তারা বিশ্বব্যাপী মুসলমান হত্যা ও গুয়ান্তানামোয় নির্যাতনের প্রতিশোধ নিতে চায়। ধারণা করা হচ্ছে, ওই গ্রুপটি আল কায়দার সঙ্গে যুক্ত।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিল বলেছে, একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে। তবে হামলা হবেই, এমন আশঙ্কা কম।

রিপাবলিকান সিনেটর এবং সিনেটে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পিটার কিং বলেন, এ নিয়ে ভয়ের কিছু নেই। তবে সতর্ক থাকা ভালো।

এদিকে এখন পর্যন্ত এ সতর্কবার্তার প্রভাব স্টক এক্সচেঞ্জে পড়তে দেখা যায়নি। তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, হামলার আশঙ্কা একবারে উড়িয়ে দেয়া যায় না।