পশ্চিমবঙ্গে ধর্মঘটে ১ জন নিহত
কারখানার জন্য টাটাকে জমি বরাদ্দের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা রাজ্যব্যাপী একদিনের ধর্মঘটে শুক্রবার পশ্চিমবঙ্গে এক জন নিহত এবং ছয় জন আহত হয়েছে।
রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস এ ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও স্কুল-কলেজ বন্ধ ছিল এবং রাস্তাঘাটে গাড়ি চলাচলও ছিল খুব কম।
ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ করার সময় প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে উত্তর দিনাজপুরে এক ব্যক্তি নিহত হয় বলে পুলিশ জানায়। এছাড়া কলকাতা থেকে ঢাকাগামী একটি বাসে ঢিল ছুড়লেও কয়েকজন যাত্রী আহত হন। রাজ্য পুলিশ জানিয়েছে, ধর্মঘট চলাকালে প্রায় ২৫০ জনকে আটক করা হয়।
