২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কারাগারে কনফুসিয়াস

কয়েদিরা যাতে ভালো হয়ে চলেন এবং ভালো আচরণ করেন, ধর্ম-কর্ম মানেন সেজন্য কনফুসিয়াসের দর্শন শেখানো হচ্ছে চীনের একটি কারাগারে। দেশটির দৈনিক পত্রিকা বেইজিং নিউজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Nov 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

চীনের উত্তর-পূর্ব জিলিন প্রদেশের চাংচুন বেইজিয়াও কারাগারে কনফুসিয়াস-শিক্ষা দেওয়ার জন্য একটি ক্লাসরুম খোলা হয়েছে। ক্লাসরুমে ক্লোজ সার্কিট টেলিভিশনের মাধ্যমে এই দার্শনিকের জীবন-দর্শন তুলে ধরা হয়। জেলখানার ওয়ার্ডেন ইয়াং মিংচাং জানান, শান্তির জন্য নৈতিকতা, ধর্মভিরুতা, শিষ্ঠাচারের বিকল্প নেই-কনফুসিয়াসের এই দর্শন কয়েদীদের নৈতিকতাবোধের উন্মেষ ঘটাবে এবং তাদের ভালো কাজে উদ্বুদ্ধ করবে। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষার প্রতি কনফুসিয়াসের ছিল অগাধ শ্রদ্ধা ও আগ্রহ। চীনের ঐতিহ্য, প্রথার প্রতি ভালোবাসা এবং ক্ষমতাশালীদের প্রতি আনুগত্য প্রদর্শন ছিল তার দর্শনের আরেকটি বৈশিষ্ট্য।

চীনে মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লবের যুগে কট্টর কমিউনিস্টরা আড়াই হাজার বছরের পুরনো কনফুসিয়াস-দর্শনকে সামন্ততান্ত্রিক অভিহিত করে অবজ্ঞা করলেও ১৯৯০ দশকের দিকে আবার তার দর্শন ফিরে আসে।