পাকিস্তানের ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
আবারো পরমাণু অস্ত্রবহন ক্ষমতাসম্পন্ন হাৎফ ৪ (শাহীন-১) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
বুধবার এই মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৭০০ কিলোমিটার।
একজন সেনা কর্মকর্তা জানান, ‘পরীক্ষাটি সফল হয়েছে। এর আগেও এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল।’
