চারমাসের মাথায় ডিভোর্স চেয়েছেন পামেলা-রক জুটি
অভিনেত্রী পামেলা এন্ডারসন এবং তার গায়ক স্বামী কিড রক বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন।
‘মীমাংসার অযোগ্য পার্থক্য’ সৃষ্টি হওয়ার কারণ দেখিয়ে বিয়ের মাত্র চার মাসের মাথায় সোমবার লস এঞ্জেলেসের একটি আদালতে তারা এ আবেদন করেন।
নিজস্ব ওয়েবসাইট িি.িঢ়ধসবষধধহফবৎংড়হ.পড়স-এর ‘ডায়েরি’ বিভাগে ‘ডিভোর্স’ শিরোনামে পামেলা বলেন, ‘সত্যিই আমাদের বিয়ে ভেঙ্গে যাচ্ছে। আমাদের আর একসঙ্গে থাকা অসম্ভব।’
কানাডায় জন্মগ্রহণকারী ও “বেওয়াচ” খ্যাত পামেলা এবং রক এ বছরের জুলাই মাসে ফ্রেন্স রিভিয়েরার পর্যটন কেন্দ্র সেন্ট ট্রপেজের কাছে প্রমোদতরীতে ঘটা করে বিয়ে করেন।
রক (যার আসল নাম রবার্ট রিটচি) এবং পামেলার মধ্যে ২০০০ সালে সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালের দিকে সম্পর্কে ভাটা পড়লেও এবছরের শুরুতে তা আবার জোড়া লাগতে শুরু করে। এরপর জুলাই মাসে নিজের ওয়েবসাইটে বিয়ের পরিকল্পনার কথা নিশ্চিত করে পামেলা লেখেন, ‘অবশেষে আমি বিয়ে করতে যাচ্ছি। আমি প্রেমে পড়েছি, আমি খুশি।’
এই বিয়ে নিয়ে পামেলা এতটা উচ্ছ্বসিত হয়ে উঠলেও এটাই তার প্রথম বিয়ে নয়। এর আগে তিনি বিয়ে করেন ‘মটলি ক্র’ু ব্যান্ডদলের ড্রামবাদক টমি লি'কে। তাদের দুটি সন্তানও রয়েছে। ’
এ মাসে ডিভোর্সের আবেদনকারী বিখ্যাত দম্পতিদের মধ্যে পামেলা ও রকের অবস্থান চতুর্থ। তাদের আগে গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ও নৃত্যশিল্পী কেভিন ফেডারলিন, অভিনেত্রী রিচ উইদারস্পুন ও রায়ান ফিলিপ এবং অভিনেত্রী কেট হাডসন ও গায়ক ক্রিস্টোফার রবিনসন বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।
