২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জয়ী হয়ে শয়তান তাড়াবো: শাভেজ

নঃনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন-এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট হুগো শাভেজ। রোববার হাজার হাজার সমর্থকের সামনে তিনি বলেন, তার এই জয় হবে ওয়াশিংটনের জন্য এক চ্যালেঞ্জ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

আগামী ৩ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জরিপ ফলাফলে দেখা গেছে জনপ্রিয়তায় প্রতিদ্বন্ধী ম্যানুয়েল রোজালেসের চেয়ে অনেকখানি এগিয়ে আছেন সাবেক সৈন্য এবং নিজস্ব ধারার বিপ্লবী শাভেজ। রোববার তার ভক্তরা রাজধানী কারাকাসের পথে পথে পতাকা ও ব্যানারে সজ্জিত হয়ে নেমে এসে মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা করে। আগের দিন ম্যানুয়েল রোজালেসের সমর্থকরা রাজধানীতে তাদের শেষ নির্বাচনী সমাবেশ করার পর শাভেজ সমর্থকরা এই সমাবেশ-মিছিল করল।

সমাবেশে শাভেজ বলেন, ‘আমরা অশুভ শক্তির মোকাবেলা করতে যাচ্ছি। আগামী রোববারের নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে অশুভ শুক্তিকে হটিয়ে দেবো আমরা।’

প্রসঙ্গত, শ্যাভেজ গত মাসে জাতিসংঘে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বুশকে শয়তান আখ্যা দিয়ে ব্যাপক আলোড়ন তোলেন।