২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিম তীরের জেনিনে সোমবার ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের এক জন নারী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী বলেছে, টহলরত ইসরায়েলি সেনারা বিনা উস্কানিতে গুলি চালিয়ে ওই দুই জনকে হত্যা করে। হাসপাতাল সূত্র দুজনের মৃত্যুর কথা স্বীকার করছে।

এদিকে ইসরায়েল দাবি করেছে, জেনিনের কাছে কাবাতিয়া গ্রামে টহলরত সেনাদের ওপর ফিলিস্তিনি গেরিলারা গুলি চালালে সেনারাও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই গেরিলা নিহত হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজ বলেছেন, ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা বিধানই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে এমন কাউকেই ছাড় দেয়া হবে না।