কান্দাহারে আত্মঘাতী হামলায় ২ ন্যাটো সেনা নিহত
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় সোমবার দুই ন্যাটো সেনা নিহত হয়েছে।
ন্যাটো বাহনীর মুখপাত্র স্কোয়াড্রন লিডার জেসন চক জানান, সকালে কান্দাহার শহরে সেনাদের গাড়িবহরে আত্মঘাতী হামলা হয়। এতে মারা যায় দুই সেনা। তবে নিহতরা কোন দেশের তা তিনি নিশ্চিত করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আত্মঘাতী হামলাকারী তার গাড়িটি সেনাদের গাড়ি বহরে তুলে দিয়েই বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর ওই এলাকা ন্যাটো সেনারা ঘিরে ফেলে।
ওই এলাকায় বেশ কয়েকটি সরকারি অফিস রয়েছে।
আফগানিস্তানে বর্তমানে ৩২ হাজার ন্যাটো সেনা মোতায়েন রয়েছে।
