ডায়ানা স্মরণে কনসার্টের পরিকল্পনা দুই ছেলের
প্রিন্সেস ডায়ানা স্মরণে পপ কনসার্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। রোববার যুক্তরাজ্যের একটি পত্রিকায় এ খবর ছাপা হয়েছে।
দুই রাজপুত্রের পরিকল্পনা অনুযায়ী, ২০০৭ সালের ১ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ওই কনসার্ট। সেদিন ডায়ানার ৪৭ তম জন্মবার্ষিকী। পাশাপাশি সে বছরের ৩১ আগস্ট তার মৃত্যুর ১০ বছর হবে।
দুই রাজপুত্রের মুখপাত্র জানান, দশম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ডায়ানাকে স্মরণ করবে তার ছেলেরা। তবে সব পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। পরে তা ঘোষণা করা হবে।
