২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের রকেট হামলা ইসরাইলে

যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলে ফের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি গেরিলারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

রোববার গাজা উপত্যকা থেকে চালানো এ হামলায় অবশ্য কেউ হতাহত হয়নি।

ইসলামি জিহাদ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, ইসরাইলি ভূ খণ্ড লক্ষ করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়।

এক বিবৃতিতে তারা জানায়, পশ্চিম তীর থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা না হলে কোনো যুদ্ধ বিরতিই মেনে নেয়া হবে না।

এদিকে হামাস জানিয়েছে, সেনা প্রত্যাহার করা হবে এমন প্রতিশ্রুতির পরও গাজায় ইসরাইলি সেনারা অবস্থান করায় তারাও দুইটি রকেট হামলা চালায়।

নতুন এ হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মিরি আইসিন বলেন, এ হামলার মানে এই হতে পারে যে তারা যুদ্ধ বিরতি মানছে না। তবে বিষয়টি আমরাও এখনো ঠিক বুঝে উঠতে পারছি না।