২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৫৫ তালেবান নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে ৫৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। রোববার ন্যাটো বাহিনীর বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 03:36 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার আত্মঘাতী হামলায় নিহত হয়েছে সাত আফগান।

ন্যাটো বাহিনীর বিবৃতিতে জানানো হয়, উরুজগান প্রদেশে শনিবার ন্যাটো বাহিনীর ওপর তালেবানরা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ন্যাটো বাহিনীর এক সেনা সদস্যও নিহত হয়।

পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের গভর্নর মোহাম্মদ আকরাম জানিয়েছেন, রোববার উরগুন জেলায় একটি রেস্তোরাঁয় হামলা চালায় আত্মঘাতী বোমাবাজ। এতে হামলাকারীসহ আটজন নিহত হয়। আহত হয় আরো ২০ জন। আহতদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তাও রয়েছেন বলে মোহাম্মদ আকরাম জানান।