২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সেনা বিমান বিধ্বস্ত, নিহত ৩৮

ইরানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সোমবার ৩৮ জন মারা গেছে। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

টিভির খবরে বলা হয়, রাশিয়ার তৈরি আন্তনভ-৭৪ বিমানটি ইসলামিক রিপাবলিকান গার্ড বাহিনী ব্যবহার করত। তেহরানের মেহরাব বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হলে আরোহী রিপাবলিকান গার্ডের ৩৫ সদস্য ও তিন জন ক্রু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি তেহরান থেকে সিরাজ যাচ্ছিল।

রিপাবলিকান গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ৩২ জন সেনা ও ছয় জন ক্রু নিহত হয়েছে। এদিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আরোহীদের কেউই বেঁচে নেই।

দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।