২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের মুখে ইসলামের প্রশংসা শুনতে চায় তুর্কিরা

ক্রিস্টান ধর্মের মতো ইসলামও শান্তির ধর্ম। তুরস্ক সফরে এ কথাটিই পোপ ষোড়শ বেনেডিক্টের মুখে শুনতে চান সেদেশের মুসলিম নেতারা। আগামী সপ্তাহেই পোপ বেনেডিক্টের তুরস্ক সফরের কথা রয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তুরস্কের ইমামদের নেতা আলী বার্দাকলু রয়টার্সকে বলেন, খ্রিস্টানও ধর্ম সহিংসতাকে সমর্থন করে বলে আমি মনে করি না। আমরা মনে করি, যীশু কিংবা মুহম্মদ উভয়কেই মানব কল্যাণে স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছেন। ফলে কোনো ধর্মই সহিংসতাকে সমর্থন করে না।

তিনি আশা প্রকাশ করেন, পোপ বেনেডিক্টও বিষয়টি উপলব্ধি করতে পারবেন এবং কোনো ধর্মই যে সহিংসতার উৎস নয় তাই বলবেন।

তুরস্কের পররার্ষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুল বলেন, আমি আশা করি সফরকালে পোপ এমন কথাই বলবেন, যার মাধ্যমে মুসলমান ও খ্রিস্টানদের পারস্পরিক বন্ধন দৃঢ় হবে। এ সফরের মধ্য দিয়ে দুই ধর্মাবলম্বীদের সম্পর্ক নতুন মাত্রা পাবে বলেও আশাবাদী আবদুল্লাহ।