২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিক্রির খাতায় ক্ল্যাপটনের ‘ব্ল্যাকি’র আদলে তৈরি গিটার

১৯৭০ সালে মাত্র তিন শ’ ডলারে ‘ব্ল্যাকি’ নামে গিটারটি কিনেছিলেন এরিক ক্ল্যাপটন। সঙ্গীত জীবনের দীর্ঘ সময়ের সঙ্গী ওই গিটারটি ২০০৪ সালে নীলামে তোলেন তিনি। দাম ওঠে ৯ লাখ ৫৯ হাজার ডলার। পুরো টাকাই ক্ল্যাপটন ব্যয় করেন এন্টিগুয়ায় নিজের গড়া পুনর্বাসন কেন্দ্রের জন্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সেই গিটারটি বিক্রি হয়েছে। তাতে কী? ব্ল্যাকির আদলেই তৈরি করা হয়েছে নতুন গিটার। শুধু ব্ল্যাকিই নয়, ভক্তদের জন্য ক্ল্যাপটনের ব্যবহার করা আরো ১৮৫টি গিটার নতুনভাবে তৈরি করা হয়েছে। আর শুক্রবার থেকে লস এঞ্জেলেসে গিটারগুলো বিক্রি শুরু হয়েছে । এতে ব্ল্যাকির প্রতিকৃতির দাম ধরা হয়েছে ২৪ হাজার ডলার। এ ১৮৫টি গিটারের বিক্রি থেকে পাওয়া টাকার একটি অংশও ব্যয় হবে সেই পুনর্বাসন কেন্দ্রটির জন্য।