২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুষণে চীনের পীত নদীর পানি লাল!

চীনের ‘দু:খ’ ইয়েলো বা পীত নদীর একটি শাখা দিয়ে লাল রঙের দূষিত পানি প্রবাহিত হচ্ছে। এই নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো লাল রঙের পানি প্রবাহিত হতে দেখা গেল চীনের দ্বিতীয় বৃহত্তম এই নদীতে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

স্থানীয় সংবাদ মাধ্যম বুধবার এ খবর জানিয়েছে।

ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণে এই নদীর পানি দূষিত হয়ে পড়েছে বলে জানিয়েছে মাধ্যমটি।

চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত গানসু প্রদেশের রাজধানী লানঝাউতে ‘ইয়েলো রিভার চিলড্রেন পার্ক’র পাশ দিয়ে বয়ে যাওয়া পীত নদীর এক কিলোমিটারের মতো দীর্ঘ ধারাটির পানি দূষণের কারনে ঘন লাল হয়ে পড়েছে এবং পানি থেকে বিষাক্ত-পচা গন্ধ বের হচ্ছে বলে জানা গেছে।

এই দূষণের কারণ হিসেবে নদীতে পার্শ্ববর্তী একটি কারখানা থেকে নির্গত বর্জ্যকে দায়ী করেছেন শহরের পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তারা। কারখানাটি শহরের বাড়িগুলোতে গরম পানি সরবরাহ করে থাকে।

কারখানাটি থেকে ঠিক কি ধরনের বর্জ্য নির্গত হয় সে বিষয়ে একটি একটি তদন্ত চলছে।

এর আগে অক্টোবরের শেষ দিকেও নদীর এই একই অংশের পানি কটুগন্ধযুক্ত ও লাল রং ধারণ করেছিল।