২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক রুশ গুপ্তচর লিটভিনেনকোর অবস্থা গুরুতর

বিষক্রিয়ায় আক্রান্ত রাশিয়ার এক সময়কার গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেনকোর অবস্থা গুরুতর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

লন্ডন ইউনিভার্সিটি কলেজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, রাতে লিটভিনেনকোর অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তিনি বর্তমানে ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।

আলেকজান্ডার লিটভিনেনকো জানিয়েছিলেন, তিন সপ্তাহ আগে লন্ডনে রাশিয়ার দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরপরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন।

লিটভিনেনকো স্বদেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবেই পরিচিত। সম্প্রতি নিহত সাংবাদিক আনা পোলিতকোভাস্কায়ার হত্যার বিষয়েও তদন্ত করছিলেন তিনি।