২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর পাহাড়ে চোখ মেলেছে বিশাল টেলিস্কোপটি

মেক্সিকোর একটি উঁচু পাহাড় চুড়ায় স্থাপিত বিশাল টেলিস্কোপটি চালু করা হয়েছে। মহাবিশ্বের সৃষ্টি রহস্যের কিছুটা হলেও জানার আশায় বুধবার থেকে এতে চোখ রাখতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

রকেট উৎক্ষেপণ মঞ্চের মতো বিশাল কাঠামোতে বসানো হয়েছে টেলিস্কোপটি। এর অ্যান্টেনাটিও বড়ধরনের ফেরির হুইলের মতোই বিশাল। ১৩ শ’ কোটি বছর আগে মহাবিশ্বে বিকট বিস্ফোরণ ঘটিয়ে জন্ম নিচ্ছিল তারারা। সে সময়ে চুম্বকীয় বিদ্যুতের (ইলেকট্রোম্যাগনেটিক) যে বিকিরণ ঘটে তা ধরার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই টেলিস্কোপ। ওই বিকিরণকে বলা হয় ‘মিলিমিটার ওয়েভস’। টেলিস্কোপটির নামও তাই দেওয়া হয়েছে ‘লার্জ মিলিমিটার ওয়েভস বা এলএমটি’।

‘ন্যাশনাল অ্যাসট্রোফিজিক্স ইনস্টিটিউট’এর পরিচালক হোসে গাইকার্ড বুধবার উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘এই টেলিস্কোপের মাধ্যমে ছায়াপথ এবং তারার জন্ম ও বিবর্তন তথা বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম ও বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্যের সন্ধান পাওয়ার আশা করছি আমরা।’

যুক্তরাষ্ট ও মেক্সিকোর যৌথ উদ্যোগ টেলিস্কোপটি তৈরি করতে লেগেছে ১২৮ মিলিয়ন ডলার। ১৫,০২৬ ফুট উঁচু ‘সিয়েরা নেগরা’ পাহাড়ের চুড়ায় বসানো হয়েছে এটি।

অপটিকেল টেলিস্কোপ শুধু আলোকরশ্মি সনাক্ত করতে পারে। অন্য টেলিস্কোপগুলো রেডিও, ইনফ্রারেড অথবা গামা’র তরঙ্গই কেবল ধরতে পারে। অন্যদিকে এই টেলিস্কোপ ১ থেকে ৩ মিলিমিটার তরঙ্গদৈর্ঘ্যরে ইলেকট্রোমেগনেটিক বিকিরণ ধরে ফেলার ক্ষমতা রাখে।