২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় অপহৃত হওয়ার ৮ ঘন্টা পর দুই বিদেশীর মুক্তি

গাজায় রেডক্রসের দুই ইতালীয় কর্মকর্তাকে মঙ্গলবার অপহরণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে ৮ ঘন্টা পরে তাদের মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তা সূত্রে এ খবর পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

অপহৃতরা হলেন, ক্লডিও মোরোনি এবং গিয়ানমার্কো অনোরাটো। ইতালীয় এই দুই নাগরিক অপহৃত হওয়ার পর অপহরণকারীদের সাথে যোগাযোগ করা হলে তাদের মুক্তি দেওয়া হয় এবং গাজায় উচ্চ পর্যায়ের এক ফাতাহ কর্মকর্তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

কর্মকর্তার বাসা সুত্রে জানা গেছে , মুক্তি পাওয়ার তারা ফাতাহ’র ওই কর্মকর্তার বাসায় বসে গল্প করছিলেন। দুজনেই সুস্থ আছেন। ।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের বন্দুকধারীরা জানায়, ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু রহস্য তদন্তের দাবীতে ইতালির দুই নাগরিককে অপহরণ করা হয়।

তবে অপহরণের মতো এ ধরনের কাজ ফাতাহ এবং সর্বোপরি ফিলিস্তিনকে মূল লক্ষ্য থেকে সরিয়ে নিতে পারে মনে করে মধ্যস্থতাকারীরা তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এরপর তার মুক্তি পান।