২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোলকাতায় আগুনে ৯ শ্রমিকের মৃত্যু

কোলকাতার এক চামড়া কারখানায় বুধবার অগ্নিকান্ডে কমপক্ষে নয় কর্মী মারা গেছে। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে ১৩ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এস এন গুপ্ত জানান, কোলকাতার দক্ষিণাঞ্চলে চারতলাবিশিষ্ট এ কারখানায় ভোরবেলা আগুন লাগে। মৃতদের সবাই পুরুষ।

দমকল বাহিনীর সদস্যরা ঘনবসতিপূর্ণ এ এলাকায় পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বেশ কিছু কর্মীকে উদ্ধার করে।

পুলিশ এ অগ্নিকান্ডের কারন সম্পর্কে নিশ্চিত না হলেও ধারনা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এটি ঘটে থাকতে পারে।