ইরাকে উপমন্ত্রীর গাড়িবহরে হামলা, ২ দেহরক্ষী নিহত
ইরাকের এক উপমন্ত্রীর গাড়িবহরে সোমবার বন্দুকধারীদের হামলায় তার দুই দেহরক্ষী নিহত হয়েছে।
তবে উপমন্ত্রী হাকিম আল-জামিলি অক্ষত রয়েছেন বলে তিনি নিজেই রয়টার্সকে জানিয়েছেন।
এর আগে রোববার আরেক উপমন্ত্রীকে নিরাপত্তা বাহিনীর পোশাকধারী ব্যক্তিরা তার বাসা থেকে অপহরণ করে। স্বাস্থ্য উপমন্ত্রী জামিলি হলেন ওই মন্ত্রণালয়ের দ্বিতীয় কর্মকর্তা যিনি ওই ঘটনার পরদিনই হামলার শিকার হলেন।
তিনি বলেন, “কয়েকটি গাড়ি আমার গাড়িবহর ঘিরে ধরে গুলিবর্ষণ শুরু করে। এতে আমার দুই দেহরক্ষী নিহত হয়। তবে বাকিদের নিয়ে আমি ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পেরেছি।”
