বন্দুকধারীদের হাতে ইরাকের স্বাস্থ্য উপমন্ত্রী অপহৃত
ছদ্মবেশী বন্দুকধারীরা ইরাকের স্বাস্থ্য উপমন্ত্রী আমার আল-সাফারকে রবিবার অপহরণ করেছে।
তার প্রতিবেশী ও এক সহকর্মী এ কথা জানান।
আমার আল সাফার বর্তমান শিয়া প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির দাওয়া পার্টির একজন সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক আমার আল-সাফারের এক প্রতিবেশী জানান, সামরিক বাহিনীর পোশাক পরা কিছু লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।
প্রতিবেশীটি জানান, তিনি অপহরণের ঘটনা না দেখলেও এক নিরাপত্তা রক্ষী তাকে বিষয়টি জানিয়েছেন।
সাফারের সহকর্মীরা ঘটনার সত্যতা স্বীকার করেন।
