২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটেনে ‘ছুঁড়ে ফেলার’ অভ্যাস কমাতে কর আরোপের প্রস্তাব

প্রতিবেশী দেশগুলোর তুলনায় ব্রিটেনে জিনিসপত্রের পুনঃপ্রক্রিয়াজাত করার হার খুব কম। প্রতি বছর দেশটির ডাসটবিনগুলোতে এসব জিনিসের ৩০০ টন স্তুপ জমে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সমস্যার সমাধানে একটি গবেষণা প্রতিষ্ঠান ডিসপোজেবলসহ পুনঃপ্রক্রিয়াজাত করা কঠিন এমনকিছুর ওপর নতুন কর আরোপের পরামর্শ দিয়েছে সরকারকে। তারা বলছে, এতে করে উৎপাদনের ধরণ বদলে পুনঃপ্রক্রিয়াজাত করা সম্ভব সামগ্রীর দিকে ঝুঁকবেন উৎপাদনকারীরা।

কয়েকবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এমন ক্যামেরা, ডিসপোজেবল রেজর, রিচার্জ করা যায় না এমন ব্যাটারি ইত্যাদি পন্যের ওপর নতুন কর আরোপের পরামর্শ দিয়েছ ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্স (আইপিপিআর)। সংস্থাটি বলেছে ইউরোপের অন্যদেশগুলো এভাবে কর আরোপ করে ভালো ফল পেয়েছে। বেলজিয়াম ১৯৯৬ সালে সবরকম ডিসপোজেবল ক্যামেরার ওপর ৫ পাউন্ড করে কর আরোপ করে। এখন দেশটিতে ওইসব ক্যামেরার ৮০ ভাগই পুনঃপ্রক্রিয়াজাত হয়।

আইপিপিআর’এর পরিচালক নিক পিয়ার্স বলেন, “আমরা ‘ছুঁড়ে ফেলার’ সমাজে পরিণত হচ্ছি। শস্তা, ডিসপোজেবল ও পুনঃপ্রক্রিয়াজাত সম্ভব নয় এমন পন্যের দিকে ঝুঁকে পড়ছি।” কোম্পানিগুলোর এরকম পন্য তৈরি বন্ধে ট্যাক্স আরোপই সেরা উপায় বলে তিনি মত দেন।

প্রসঙ্গত, টাইমস পত্রিকার সাম্প্রতিক এক জরিপে জানা গেছে ব্রিটিশরা গৃহস্থালী বর্জ্যরে মাত্র ২২.৫ ভাগ পুনঃপ্রক্রিয়াজাত করে। ডাচদের চেয়ে এই হার একতৃতীয়াংশ কম।

আইপিপিআর’এর রিপোর্টে টেট্টা প্যাকে তৈরি পানীয়ের কার্টুনের ওপরও কর আরোপের কথা বলা হয়েছে। ব্রিটেনে বর্তমানে এরকম চারশ’ কোটি কার্টুন ব্যবহৃত হচ্ছে যার ১০ ভাগেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়।