২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান দমনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন কারজাই

সীমান্তে হামলার জন্য পাকিস্তানকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহারকারী তালেবান ও অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠনকে প্রতিহত করতে ইসলামাবাদকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শুক্রবার ভারতে সেদেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা পাকিস্তান সরকারকে দোষারোপ করছি না। বরং আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণ করার জন্য পাকিস্তানের সহায়তা কামনা করছি।”

কারজাই বলেন আমাদের দেশের জনগন, শিশু, ইমাম এমনকি যারা আমাদের উন্নতির জন্য আফগানিস্তানে বাস করছে তাদের সবাই এ সহিংসতার শিকার হচ্ছে।”

তালেবান এবং অন্যান্য জঙ্গি বাহিনীকে প্রতিহত করতে ইসলামাবাদ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বলেও তিনি অভিযোগ করেন।

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের অভিযোগ হল তারা তালেবানদের সহায়তা করছে এবং ভারতের অভিযোগ হল তারা হিমালয় এলাকায় কাশ্মীরি বিদ্রোহীদের সহায়তা করছে। পাকিস্তান এসব অভিযোগ বরাবর অস্বীকার করলেও আফগানর গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, তালেবান ও অন্যান্য বিদ্রোহীদের পাকিস্তানের সহায়তা করার প্রমাণ রয়েছে তাদের হাতে।